বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬

আবু সাঈদ চৌধুরীর ইতিকথা

Be the first to comment!

আবু সাঈদ চৌধুরী

আবু সাঈদ চৌধুরী (৩১ জানুয়ারি ১৯২১ - ১ আগস্ট ১৯৮৭) বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। ১২ জানুয়ারি ১৯৭২ থেকে ২৪ ডিসেম্বর ১৯৭৩ পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। রাষ্ট্রপতি হিসাবে পদত্যাগের পর তিনি জেনেভায় বাংলাদেশের বিশেষ দূত হিসাবে দায়িত্ব পালন করেন। ১৯৭৫ খ্রিস্টাব্দে রাষ্ট্রপতি শেখ মুজিব তাকে পুনরায় মন্ত্রিসভায় অন্তর্ভূক্ত করেন। এর ধারাবাহিকতায় তিনি রাষ্ট্রপতি খোন্দকার মোশতাকের মন্ত্রিসভাতেও অন্তর্ভূক্ত হয়েছিলেন।

তিনি একজন বিচারপতি ছিলেন। ৭১ এর মার্চ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্জ বিচারপতি আবু সাঈদ চৌধুরী জাতীসংঘের মানবাধিকার কমিশনের অধিবেশনে যোগদানের জন্য জেনেভা যান। সেখানে জেনেভার একটি পত্রিকায় দু'জন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু সংবাদ দেখে বিচলিত হয়ে ২৫ মার্চ পূর্ব পাকিস্তান প্রাদেশিক শিক্ষা সচিবকে পাকিস্তান দূতাবাসের মাধ্যমে প্রেরিত এক পত্রে লিখেন, " আমার নিরস্ত্র ছাত্রদের উপর গুলি চালানোর পর আমার ভাইস চ্যান্সেলর থাকার কোন যুক্তিসঙ্গত কারন নেই তাই আমি পদত্যাগ করলাম। ১৯৭১ সালে জাতীসংঘের অধিবেশনে তিনি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের পক্ষে সমর্থন গড়ে তোলায় গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেন। তিনি জাতীসংঘ মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারম্যান ছিলেন। ১৯৮৭ সালে ৬৬ বছর বয়সে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে লন্ডনে মারা যান। 
  • 0Blogger Comment
  • Facebook Comment